• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

হাবিবুর রশিদ

রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটের মর্যাদা রক্ষা করুন

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ১০:১১ পি.এম.
ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রচারণায় হাবিবুর রশিদ। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এলাকার সন্তান হিসেবে তিনি সকল ভোটারদের স্নেহ ও ভালোবাসা পেয়েছেন। তিনি জনগণকে স্মরণ করিয়েছেন যে, রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সেই ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এ নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, আমি এলাকার সন্তান, সেই হিসাবে এলাকার সবাই আমাকে স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তাই আপনাদের বলছি আমরা অনেক রক্তের বিনিময়ে এই ভোটের অধিকার ফিরে পেয়েছি। সবাই যেন কেন্দ্রে যায়, তার অধিকারকে সে জানে, বাস্তবায়ন করে। এই যে রক্তের বিনিময়ে আমরা এই ভোটকে পেয়েছি, সেই ভোট দিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেন তাদের জবাবদিহিতার মধ্যে আসতে পারে, সেই ব্যবস্থা করতে সবাইকে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সহযোদ্ধারা যারা এত রক্তের বিনিময়ে ভোট প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আমরা সেই শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি অনেকেই এই ভোটকে নষ্ট করার চেষ্টা করতে পারে, ভোটকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতে পারে।’ এখন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা যায়নি। আমরা চাই সবাই একসাথে মিলে নিরাপদ ভাবে ভোট কেন্দ্রে পৌঁছাক। বাংলাদেশের সব জনসাধারণ এবং এলাকার ভোটারদের নিরাপত্তা ইনশাআল্লাহ এখন পর্যন্ত নিশ্চিত আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখে ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারব, এবং ভোটাররা তাদের ভোটের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের পথে এগিয়ে আনবেন।

হাবিবুর রশিদ হাবিব আরও যোগ করেন, ‘ভোটাররা বিভিন্ন সমস্যার কথা বলছে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং মতামতের আলোকে এলাকার উন্নয়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক