• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোট কেন্দ্রে যাবার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পি.এম.
বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং এলাকার উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মাধ্যমে ভোটাররা দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও রেলগেট তিন কলোনি ও এলাকাবাসীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

হাবিব বলেন, দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ীর বিনিময়ে দেশের মানুষ পুনরায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছেন। বহু সহযোদ্ধা জেল, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই অধিকার অর্জিত হয়েছে। তাই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি রাখতে বাধ্য করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি নেতা হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে এলাকার উন্নয়নে কাজ করবেন। এলাকার সন্তান হিসেবে জনগণের পাশে দাঁড়িয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাবিব নিশ্চিত করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করবেন না এবং এলাকার মঙ্গল ও উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণকে গুরুত্ব দেবেন।

ভোটারদের বিশেষভাবে অনুরোধ করে হাবিব বলেন, নিজেদের ভোট প্রয়োগ করুন, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভোট কেন্দ্রে যান, এবং দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকারের যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। তিনি বলেন, এলাকার মানুষকে তিনি ভাই ও সন্তানের মতোই দেখেন এবং তাদের ভরসা ও আস্থা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

হাবিব আরও যোগ করেন, তিনি একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। এমন একটি বাংলাদেশ যেখানে সকল নাগরিক অধিকারসহ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। এই লক্ষ্য অর্জনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এ সময় স্থানীয় বিএনপি'র নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড