• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম

ভিওডি বাংলা ডেস্ক    ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পি.এম.
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করতে দলের নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সেক্রেটারি হিসেবে থাকবেন মনিরা শারমিন। মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এ ছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা এই কমিটিতে কাজ করবেন।

মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধন করবেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়