• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পি.এম.
ছবি-ভিডিও থেকে নেওয়া।
ছবি-ভিডিও থেকে নেওয়া।

সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে সেখানে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

শাহজালালের (রহ.) মাজার থেকে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজারে যাবেন তারেক রহমান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।

সিলেট বিমানবন্দরে বিএনপি চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে ভিড় করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত যেতে রাস্তার দু পাশে হাজারও জনতা হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। এসময় গাড়ির হাত নেড়ে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক সাড়া দেন তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন
পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
আ'লীগের দাফন দিল্লিতেই হয়েছে: সারজিস আলম
ছবি: সংগৃহীত
ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ফিরছেন আজ