• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

‘ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না’


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পি.এম.
শেয়ার করুন 0
‘ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রভাব দুই দেশের সম্পর্কের মধ্যে পড়বে না। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের স্বার্থেই দেশগুলোর সঙ্গে ভারসাম‍্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। 

বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি দেশটি সফরে যাচ্ছি। ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি, বাণিজ‍্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান‍্য পাবে। এ সময় দেশটি থেকে নেওয়া সুদহার ও পরিশোধের সময় ৩০ বছর করার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন সম্পৃক্ত হতে চেয়েছিল। বিগত সরকার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এই সফরে তা নিয়ে আলোচনা হবে। নিজেদের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সফরে নদী ব‍্যবস্থাপনা নিয়ে দেশটির সঙ্গে সমঝোতার মেয়াদ নবায়ন করার কথাও জানান তৌহিদ হোসেন।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার