• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

একক নির্বাচনের ঘোষণা

বিএনপি জোট ছাড়ল মান্নার নাগরিক ঐক্য

   ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর পর এবার বিএনপির জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। একই সঙ্গে ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন দলটির সভাপতি।

বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। এবার আসন সমঝোতা হলেও কিছু আসনে ছাড় না পাওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র নাগরিক ঐক্যও জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, মান্নার নির্বাচনি এলাকা বগুড়া-২ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে নেতা শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্তে ওই মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের মধ্যে এই বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না একাধিকবার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সমাধান না আসায় সোমবার (১৯ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রার্থী হবেন। এ ছাড়া আরও ১০টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড