• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রিজওয়ানা হাসান

রাষ্ট্রক্ষমতার ভারসাম্যে গণভোটে ‘হ্যাঁ’ প্রয়োজন

ফরিদপুর প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পি.এম.
ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। সংগৃহীত ছবি

ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়া হলে কোনও একক দল নির্বাচনে জয়ী হলেও সব সিদ্ধান্ত এককভাবে নিতে পারবে না। এর মাধ্যমে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে কোনও নির্বাচন আর দলীয় সরকারের অধীনে হবে না এবং ভোট চুরি বা রাতের ভোটের সংস্কৃতির অবসান ঘটবে।’

তিনি বলেন, এবারের ভোট শুধু নিজের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নয়; আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হবে, সেই দিকনির্দেশনাও নির্ধারণ করবে এই নির্বাচন।

গণভোটে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতেই পারে। উন্নত বিশ্বেও সরকারগুলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তবে কাউকে ‘না’ ভোট দিতে নিষেধ করা হচ্ছে না। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

জুলাই সনদ প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে এ সনদে স্বাক্ষর করা হয়েছে। ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্নে ‘হ্যাঁ-না’ ভোট অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য গণভোট প্রচার র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দিন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ