• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকা-১১:

নাহিদ ইসলামের পক্ষে শাপলা কলি প্রতীক সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পি.এম.
শাকিল আহমেদ নাহিদ ইসলামের পক্ষে শাপলা কলি প্রতীকের বরাদ্দ চিঠি সংগ্রহ করছেন-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন। তার পক্ষে প্রতীক বরাদ্দ চিঠি সংগ্রহ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১১ আসনের জন্য শাপলা কলি প্রতীকের বরাদ্দ চিঠি গ্রহণ করা হয়।

শাকিল আহমেদ সাংবাদিকদের বলেন, “সারা দেশে আজ প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। সেই প্রেক্ষাপটে আমরা ঢাকা-১১ আসনে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতীক শাপলা কলির বরাদ্দ গ্রহণ করেছি। আমরা সফলভাবে এটি সম্পন্ন করেছি।”

তিনি আরও জানান, “সারা দেশে আমাদের ১০ দলের জোটের হয়ে ৩০ জন প্রার্থী এনসিপির পক্ষে নির্বাচন করছেন। এই ৩০ প্রার্থী শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি, দাঁড়িপাল্লা, রিকশা, মার্কাস এবং শাপলা কলিসহ ১০ দলের জোটের প্রার্থীরা ভোটারদের সমর্থন পাবেন।”

শাকিল আহমেদ বলেন, “বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে ‘২৪-এর গণঅভ্যুত্থান’ হয়েছে। সেই অভ্যুত্থানের পরবর্তীতে আজকের এই নির্বাচন হচ্ছে। আমরা আশা করি, মানুষ আমাদেরকে বেছে নেবে। কারণ আমরা গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে দাঁড়িয়ে শাপলা কলিতে ভোট দিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ স্থাপন করতে সাহায্য করবেন।”

তিনি আরও যোগ করেন, “আমরা দেশের জনগণকে ১০ দলের জোটকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এ ভোটের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়