• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া : আমিনুল হক


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে  এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, আমরা চাই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে আমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট-ফুটবল-হকি ব্যাটমিন্টনসহ সব ধরনের খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃনমূল পর্যায়ে ছাড়িয়ে দিতে। তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি, আর সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার জন্য তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন গত ১৭ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে; তাদের এ দলীয় ও রাজনীতি করণে ক্রীড়াঙ্গনে মেধার বিকাশ ঘটেনি।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনকে মেধার ভিক্তিতে তৃনমূল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিকশিত করা হবে।

বাংলাদেশের আজকের ক্রিকেটের যে উন্নয়ন হয়েছে, তার বড় অবদান আরাফাত রহমান কোকোর বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে কোকোর অবদান অনস্বীকার্য। খেলা নিয়ে এই ধরনের আয়োজন দেশকে এগিয়ে নিতে পারে।

কোকোর সময়ে কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই তারা কাজ করতে পেরেছিলেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির উপদেষ্টা ড. সরকার মাহমুদ আহমেদ শামীম, পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, সিটি ক্লাবের সভাপতি তারেক আল মামুন, সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নতুন প্রমুখ।

উদ্বোধনী খেলায় টি-২০ ম্যাচে বরিশাল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২১০ রানের জবাবে ফরিদপুর বিভাগ ১৮.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান করে ২ উইকেটে জয় লাভ করে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি