• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বহু বাড়িঘর ধস

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২২ পি.এম.
ভূমিকম্প। সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু বাড়িঘর ধসে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অঞ্চলটির তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালাচিস্তানে কাঁচা মাটির তৈরি একাধিক বাড়িঘর ধসে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ভূমিকম্পের ফলে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি সংযোগ সড়ক ও একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সড়ক পরিষ্কারে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কাজ শুরু করেছে।

মন্ত্রী বলেন, সড়কে চলাচলের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

ভূমিকম্পের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার কার্যক্রম জোরদারে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!