• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পি.এম.
প্রধান নির্বাচন কমিশন ভবন। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ পাবে।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি।

রোডম্যাপে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে।

এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক