• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল

বগুড়া প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ পি.এম.
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

বাংলাদেশে দীর্ঘ দিনের নির্বাচনহীনতা, দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। একটি নির্বাচন হয়েছে রাতের আঁধারে, একটি ডেমি নির্বাচন এবং আরেকটি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট। এর মাধ্যমে দেশের মানুষকে টানা ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শাসনামলে ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে এবং দেশকে বিদেশি স্বার্থের কাছে বিকিয়ে দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করা হয়েছে। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রধান তিনটি লক্ষ্য- সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথমত, প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দ্বিতীয়ত, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন সংযোজন।

আসিফ নজরুল বলেন, ‘গণভোট কোনো রাজনৈতিক দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের চাওয়া। জনগণ চায়-এই দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে। তাই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ব্যাংক লুট ও বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হলে “হ্যাঁ” ভোট দিতে হবে।’

সবাইকে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি শেখ হাসিনা হতে না চান, তাহলে হ্যাঁ’র পক্ষে ভোট দিন। যাকে ইচ্ছা আমরা ভোট দেব— এই অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. ইমদাদুল হক, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া। সভা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন ছাত্র-ছাত্রীর প্রশ্নের উত্তর দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল