• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পি.এম.
গোপীবাগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বক্তব্য দেন ইশরাক হোসেন-ছবি-ভিওডি বাংলা

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

তিনি বলেছেন, “ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ। জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে-এটাই গণতন্ত্রের মূল কথা।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব  (৩৯ নম্বর ওয়ার্ড) আয়োজিত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন  মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।  

ইশরাক হোসেন বলেন, “বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি গোষ্ঠী ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আবারও গণতন্ত্রের পথে হাঁটতে চায়।

তিনি বলেন, “গণতন্ত্র মানে শুধু স্লোগান নয়-গণতন্ত্র মানে জনগণের সরাসরি অংশগ্রহণ। প্রতি পাঁচ বছর অন্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে।  

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “এই নির্বাচন শুধু একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আমরা চাই-এই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি বারবার অনুরোধ করছি-আপনারা পরিবার-পরিজনসহ ভোটকেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোট না দিলে গণতন্ত্র দুর্বল হয়, আর ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হয়।

ইশরাক হোসেন আরও বলেন, “বাংলাদেশের জনগণ সচেতন। শেষ পর্যন্ত তারাই ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের রায় আমরা সবাই মেনে নেব-শর্ত একটাই, সেই রায় যেন আসে জনগণের স্বাধীন ভোটের মাধ্যমে।

তিনি বলেন, “আমরা একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিই সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাবে। 

বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মুক্তা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল ইসলাম খান টিপু, ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক হাজী লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরেফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রন্জু  প্রমুখ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়