• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকা-১৮ আসন

জোটের স্বার্থে আরিফুল আদীবকে সমর্থন জামায়াত প্রার্থীর

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২০ এ.এম.
জোটের স্বার্থে আরিফুল আদীবকে সমর্থন জামায়াত প্রার্থীর। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আশরাফুল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকাবাসীর ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, ‘আপনাদের চোখে যে প্রত্যাশার আলো দেখেছি, সেটাই আমার আগামীর পথচলার প্রেরণা। তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।’

আশরাফুল হক জানান, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিজয় অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি তার সমর্থক ও নেতাকর্মীদের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে আগের মতোই সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ