• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় অস্ত্রসহ 'কিলার জাহিদ' গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০১ পি.এম.
অস্ত্রসহ গ্রেপ্তার কিলার জাহিদ। ছবি: ভিওডি বাংলা

পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামী জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি অস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি .২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়। 

ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ পাবনা।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও