• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ইসিতে মনোনয়নপত্র আপিল শুনানির অষ্টম দিন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২০ এ.এম.
নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করা হচ্ছে-ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির অষ্টম দিন শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিল আবেদন বিচারাধীন থাকবে। কমিশন জানায়, কার্যক্রম বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ইসি সূত্রে জানা গেছে, গত সপ্তম দিনে মোট ৪৩টি আপিল আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৪টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন।

নির্বাচন কমিশন আরও জানায়, বিদেশে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হবে না, তবে দেশে প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন আনা হতে পারে।

নির্বাচনের প্রধান সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি শেষ সময় হবে প্রার্থিতা প্রত্যাহারের। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের এই আপিল শুনানি প্রক্রিয়া প্রার্থীদের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা নিজ নিজ আপিল আবেদন নিয়ে এ শুনানিতে অংশ নিচ্ছেন, যেখানে কমিশন সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী