• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

স্বাস্থ্যগত কারণে নিরাপদে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
নাসা স্বাস্থ্যগত সমস্যার কারণে চার নভোচারীকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়েছে -ছবি: সংগৃহীত

নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারীকে নির্ধারিত সময়ের আগে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। এটি আইএসএসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রু সদস্যের স্বাস্থ্যগত সমস্যার কারণে পুরো মিশন সংক্ষিপ্ত করার ঘটনা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের ক্যাপসুল এন্ডেভার ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। ফলে তাদের মিশন নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে শেষ হয়।

নাসা জানিয়েছে, একজন ক্রু সদস্যের স্বাস্থ্যগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কোন নভোচারীর কী ধরনের সমস্যা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা জেমস পোল্ক জানান, অপারেশন চলাকালীন কোনো আঘাতের কারণে এই স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি হয়নি।

স্বাস্থ্যগত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মিশনটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে নাসা। নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় চার নভোচারীই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!