• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দেশের কয়লা-গ্যাস কুক্ষিগত করতে ষড়যন্ত্র চলছে:  রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছবি-ভিওডি বাংলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখনও যে কয়লা ও গ্যাস ভাণ্ডার রয়েছে, তা কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তির ষড়যন্ত্র চলছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মকে কেন্দ্র করে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা আয়োজন করেছে।

রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসছে, সেই বিদ্যুৎ প্লান্টটি ভারতের নিজস্ব পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় এই প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হতো না। তাই তাকে জেলে রাখা হয়েছে এবং চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর পরিকল্পনা করা হয়েছে।

রিজভী বলেন, খালেদা জিয়ার সংগ্রামী জীবন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি তার সংগ্রাম এবং ত্যাগের জন্য সবসময় স্মরণীয় থাকবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড