• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জের ৩ উপজেলায় পথসভা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪১ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান- ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় তিনটি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা, সাংগঠনিক তৎপরতা এবং জনসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্ধারিত তিনটি স্থানের মধ্যে রূপগঞ্জ উপজেলায় পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি চলছে। তিনি বলেন, শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীরা দায়িত্ব পালন করবেন।

সোনারগাঁ উপজেলায় পথসভা ঘিরে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পোস্টার, ব্যানার টাঙানো ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

অন্যদিকে আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। তারেক রহমানের পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। তারা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হবে এবং নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব পড়বে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ