• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে তারেক রহমানের উপহার

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ এ.এম.
মেডিকেকে প্রথম হওয়া শান্তকে ক্রেস্ট তুলে দেন তারেক রহমান -ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হওয়া জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দেন তারেক রহমান। এ সময় তিনি শান্তকে বলেন, “তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।”

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন।

জানা গেছে, শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

কলেজ জীবনের শুরুতে শান্তর লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া। তবে পরে তিনি উপলব্ধি করেন যে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ভালো করার সক্ষমতা তার রয়েছে। সেখান থেকেই তার লক্ষ্য পরিবর্তন হয় এবং শেষ পর্যন্ত তিনি জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করে সাফল্যের অনন্য নজির স্থাপন করেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের