• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

রংপুর প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পি.এম.
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।ছবি: সংগৃহীত

নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রজন্মের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণ প্রজন্ম পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও প্রকৃতপক্ষে এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই সনদ বাস্তবায়নের একমাত্র পথ হলো গণভোটে ‘হ্যাঁ’ বলা।

তিনি বলেন, এই গণভোটে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আর সংস্কার প্রক্রিয়া আটকে রাখা সম্ভব হবে না।

দীর্ঘ ষোলো বছর ধরে দেশের জনগণের অর্থ লুটপাট হয়েছে উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে অনেক ক্ষেত্রেই এই লুটপাট ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।

ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে যেন আবার কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন ও প্রকৃতি চলবে একসঙ্গে: পরিবেশমন্ত্রী
ফাইল ছবি
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি
ছবি: ভিওডি বাংলা
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত