• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা-ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে ঠাণ্ডাজনিত রোগ ও মাইগ্রেনের কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তার দাফন হবে শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান