• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উড়াকান্দায় পদ্মা নদীতে কুমির, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

রাজবাড়ী প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৪ এ.এম.
রাজবাড়ীর উড়াকান্দায় পদ্মা নদীতে ভেসে উঠছে বিশাল আকৃতির কুমির -ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে একটি বিশাল আকৃতির কুমির দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২৮ নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে একাধিকবার কুমিরটি ভেসে উঠতে দেখে এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়।

সরেজমিনে দেখা গেছে, নদী তীরবর্তী মানুষজন ভিড় করে কুমির দেখার চেষ্টা করছেন, তবে একই সঙ্গে তাদের মধ্যে আতঙ্কও বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সুমন মন্ডল জানান, গত তিন দিন ধরে পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। সকালেও কয়েকবার নদীর তীরের কাছাকাছি কুমিরটি ভেসে ওঠে। এক গৃহবধূ কাপড় কাচতে গিয়ে কুমিরটি দেখে দৌড়ে ফিরে আসেন।

আরেক বাসিন্দা নাহিদুর রহমান বলেন, যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করতে নামে। এতে ঝুঁকি বেড়ে গেছে এবং এলাকায় কৌতূহল ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, বিষয়টি তারা জেনেছেন। যেহেতু এটি মূল নদী এলাকা, তাই এখান থেকে কুমির ধরা প্রায় অসম্ভব। তবে মানুষকে নদীতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও