• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জুরাইনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির ৫ নেতার স্বেচ্ছায় পদত্যাগ। ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. ইব্রাহিম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাশিরহাট গ্রামের মৃত আনিসুল মিয়ার ছেলে। তিনি পরিবারসহ রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, তার স্বামী নবাবপুর এলাকায় ভ্যান চালানোর পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩