• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পি.এম.
রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।ছবি: ভিওডি বাংলা

‎শীতের তীব্রতা থেকে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৩৫০ জন  শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিজবলাইল বাজারে অবস্থিত সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ রহিম মিয়া (বাদশা)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ মন্তেজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নুরনবি মন্ডল।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। রংধনু গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারা ভবিষ্যতেও এমন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ জাহিদ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার