• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মহারাষ্ট্রে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল চালু হচ্ছে: মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পি.এম.
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস-ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিক শনাক্ত করতে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি হচ্ছে। এনডিটিভি পাওয়ার প্লে অনুষ্ঠানে তিনি জানান, সম্প্রতি মুম্বাই থেকে অনেক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তাদের কাজের পদ্ধতি বুঝতে পেরেছি। তারা প্রথমে পশ্চিমবঙ্গে পৌঁছে জাল নথিপত্র তৈরি করে এবং তারপর দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সরকারি সুবিধা গ্রহণ করে।”

ফড়নবিস জানান, আইআইটি বোম্বের সহযোগিতায় নির্মিত এআই টুলটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলতা দিয়ে কাজ করছে এবং আগামী চার মাসের মধ্যে ১০০ শতাংশ নির্ভুলতার আশা করা হচ্ছে।

তবে ফড়নবিস অ-মারাঠি ভাষাভাষীদের আশ্বস্ত করে বলেন, “মুম্বাইতে তারা সম্পূর্ণ নিরাপদ। কিছু স্বার্থান্বেষী মহল প্রচারের উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের টার্গেট করছে।”

ফড়নবিস আরও জানান, এনডিএ সরকারের লক্ষ্য মুম্বাইকে একটি প্রাণবন্ত এবং টেকসই মহানগরী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যেই শহরের যানজট কমাতে এবং জনপরিসেবা উন্নত করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, “মুম্বাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় রেখে আমরা অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন শক্তিশালী করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

মুখ্যমন্ত্রীর মতে, এআই টুল ব্যবহার করে শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা সম্ভব হবে এবং অবৈধ অভিবাসীর প্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!