• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কোহলির চ্যালেঞ্জ ‘মিশন ৩৪৩’

স্পোর্টস ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পি.এম.
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ছবি-সংগৃহীত

২০২৬ সালের শুরুতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ় দিয়ে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আর এর সঙ্গেই শুরু হবে বিরাট কোহলির বহু আলোচিত ‘মিশন ৩৪৩’। প্রশ্ন উঠতে পারে, এই ‘মিশন ৩৪৩’ আসলে কী? এর সম্পর্ক বিরাট কোহলির নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ার সম্ভাবনার সঙ্গে। এ রকম মিশন তিনি আগেও সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই তিনটি দেশের বিরুদ্ধে ওয়ানডে-তে ২০০০-এর বেশি রান করেছেন কোহলি। এ বার লক্ষ্য নিউজিল্যান্ড— যদি তিনি সফল হন, তবে কিউয়িরা হবে চতুর্থ দেশ, যাদের বিরুদ্ধে বিরাটের রান সংখ্যা ছাড়াবে ২০০০।

এখনও পর্যন্ত নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩৩ ম্যাচের ৩৩ ইনিংসে বিরাট কোহলি করেছেন ১৬৫৭ রান। চলতি সিরিজ়ে তিন ম্যাচে যদি তিনি আরও ৩৪৩ রান করতে পারেন, তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর মোট রান হবে ২০০০।

কোন কোন দেশের বিরুদ্ধে ২০০০+ রান কোহলির?

শ্রীলঙ্কা: ২৬৫২ রান

অস্ট্রেলিয়া: ২৫২৫ রান

ওয়েস্ট ইন্ডিজ়: ২২৬১ রান

এ বার যদি নিউ জ়িল্যান্ডের বিপক্ষে ‘মিশন ৩৪৩’ সম্পূর্ণ হয়, তবে তারা হবে চতুর্থ দেশ।

ভারতীয় মাটিতে কোহলির দাপট
প্রশ্ন হচ্ছে— ৩ ম্যাচে ৩৪৩ রান করা কি সহজ হবে? এক দিকে চ্যালেঞ্জিং হলেও ভারতীয় মাটিতে কোহলির রেকর্ড তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতে খেলা ১৮টি ওয়ানডেতে তিনি করেছেন ১১২২ রান, গড় ৭৪.৮। এর মধ্যে রয়েছে ৫টি শতরান। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৪ রানও এসেছে ভারতের মাটিতেই।

এমন শক্তিশালী রেকর্ডের ভিত্তিতে বলা যায়, বিরাট কোহলির ‘মিশন ৩৪৩’ অসম্ভব নয়। বরং ভারতীয় দর্শকের সামনে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি আবারও ইতিহাস গড়তে পারেন।

ভিওডি বাংলা/ এমপিিএমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র