• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০১:২১ পি.এম.
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি- সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাব সমূহে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে; যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত অপরাধ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টির অনুসন্ধান কার্যক্রম চলমান। এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৪১টি ব্যাংক হিসাবসমূহে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারে সেজন্য অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ