• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সৈয়দপুরে চুরির অপবাদে রাতে সালিশ, সকালে যুবকের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি    ১০ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পি.এম.
সৈয়দপুরে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা। ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু পাওয়ার পর রাতে রোকনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।

এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর রোকনুজ্জামান নিজ ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, গতকাল রাতে রোকনুজ্জামানকে চুরির অভিযোগে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। আজ সকালে শুনলাম সে আত্মহত্যা করেছে। 

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ মাইনুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ