ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে ৩১ দফা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে পুনর্গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখার কর্মসূচি দিয়েছেন। ধ্বংস হওয়া রাষ্ট্র পুনর্গঠনের জন্যই এই ৩১ দফার রুপরেখা কার্যকর করা প্রয়োজন। সেই ৩১ দফার কর্মসূচি গুলো যদি আমরা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানী মিরপুরের আরামবাগ ঈদগাহ মাঠে রুপনগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন। সেই নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে চায়। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে বার বার আহ্বান করেছি- আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। যেখানে বাংলাদেশের ১৮ কোটি মানুষ গত ১৫ বছর যাবৎ ভোট দিতে পারে নাই।
আমিনুল হক বলেন, আমাদের সকলের দরকার একটি নির্বাচিত সরকার। যদি দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা হবে না। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী রয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা দেশে সংষ্কারের নামে নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে।
বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা দিন এনে দিন খায়। খেটে খাওয়া এই মানুষগুলো যারা কৃষক, যারা শ্রমিক রয়েছেন। আমরা চাই- সেই খেটে খাওয়া শ্রমিক ও কৃষকেরা যাতে তাদের দৈনন্দিন চাহিদাগুলো পরিপূর্ণ ভাবে পূরণ করতে পারেন। এটাই হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়া ও স্বপ্ন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানবিকতা জন্য জাতীয়তাবাদের ধারক হিসেবে তিনি বাংলাদেশের সকল মানুষের অন্তরের মনিকোঠায় বসে আছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড.মাহদী আমিন বলেন, দেশে স্থিতিশীলতা অবস্থা ফিরিয়ে আনতেই একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন।
‘আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ তার সকল মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে পারবে বলে তিনি তার বক্তব্যে বলেন।
সভাপতির বক্তব্যে রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মোঃ আক্তার হোসেন,আতাউর রহমান,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, শফিকুল ইসলাম শাহীন,রেজাউর রহমান ফাহিম, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আশরাফুজ্জাহান জাহান,শামীম পারভেজ, মাহাবুব আলম ভূঁইয়া শাহিন,ফারুক হোসাইন ভূইয়া,নুরুল হুদা ভূঁইয়া নূরু,মোঃ নাসির উদ্দিন, মোতালেব হোসেন রতন,রফিকুল ইসলাম খান। তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া,রুপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন,৯২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নবী হোসেন,৬ নংওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন প্রমুখ।







