• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

ক্রীড়া প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পি.এম.
বেগম খালেদা জিয়া ও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: কোলাজ
বেগম খালেদা জিয়া ও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: কোলাজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানান।

শোকবার্তায় জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশের সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ফিফা সভাপতির শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন জিয়ান্নি ইনফান্তিনো ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/ এন/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের
ছবি: সংগৃহীত
পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জর্জ জেসুস
ফাইল ছবি
১৮ জুলাই শুরু নতুন কুঁড়ি স্পোর্টস