• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পি.এম.
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। 

একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের এবং সাম্প্রতিক জুলাই–আগস্টের আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি শহীদ উসমান হাদিসহ এলাকার যেসব মানুষ ও মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন, সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

হাবিবুর রশিদ হাবিবের কুশল বিনিময়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এশার নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই বড় হয়েছেন এবং এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক জীবনে তিনি সবসময় ভালো পথে থাকার ও অন্যায় পরিহার করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাকে শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে, প্রায় ছয় বছর নয় মাস কারাভোগ করতে হয়েছে এবং ৮৬ দিন রিমান্ডে থাকতে হয়েছে। এমনকি তাকে হত্যার চেষ্টাও দুইবার করা হয়েছিল। তবে আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় তিনি আজও বেঁচে আছেন বলে উল্লেখ করেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, তার বাবা নেই এবং পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। এলাকার মুরুব্বিদের পরামর্শ ও দোয়া নিয়ে তিনি আগামী দিনে দেশ ও এলাকার কল্যাণে কাজ করতে চান। তিনি ন্যায়, কল্যাণ ও ইসলামী মূল্যবোধের আলোকে একটি তাবেদারমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী দিনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি নিজের জীবনের শেষ পরিণতির জন্য দোয়া চেয়ে বলেন, যেন ঈমান ও আমলের সঙ্গে মৃত্যুবরণ করতে পারেন। বক্তব্য শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও সালামের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক