• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানী আগামী ৫ নভেম্বর

   ২৭ অক্টোবর ২০২৪, ০১:৪২ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

 

সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

রোববার (২৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত ২-এর বিচারক মো. আকতারুজ্জামান এ দিন ধার্য করেন।

এদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ এই ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী আদালতে তার পক্ষে হাজির হন। এরপর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। এ আবেদন আমলে নিয়ে আদালত ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় মোট আসামি ছিলেন ১৩ জন। বর্তমানে এ মামলায় বেগম খালেদা জিয়া ছাড়াও অপর ৯ আসামি হলেন : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন। এ ছাড়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে এবং ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালের এপ্রিলে মারা যান।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. প্রাণ গোপাল দত্ত
ভারতের কলেজে পড়াচ্ছেন আ. লীগের পলাতক এমপি
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এমপি চাইলেন ২ মিনিট, স্পিকার বললেন ‘লজ্জা দেবেন না’