• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ এ.এম.
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে ধ্বংস হওয়া বসতঘর-ছবি-ভিওডি বাংলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোররাতে একটি বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, ভোররাতে বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা সম্পূর্ণভাবে ধসে পড়ে। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং এলাকাটি পুলিশের নজরদারিতে ছিল। ভোরে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি লন্ডভন্ড অবস্থায় দেখতে পান এবং কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও