• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম

মানবতাবিরোধী অপরাধ

জিয়াউলের পক্ষে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ এ.এম.
আদালতে নেওয়া হচ্ছে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-ছবি: সংগৃহীত

শতাধিক গুম ও হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জিয়াউল আহসানের পক্ষে শুনানি করবেন তার বোন ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনিন নাহার। তিনি ফরমাল চার্জ বাতিল এবং আসামির অব্যাহতির আবেদন জানাবেন বলে জানা গেছে।

এর আগে গত ৪ জানুয়ারি প্রসিকিউশন তাদের শুনানি শেষ করে তিনটি অভিযোগ উপস্থাপন করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগগুলো পাঠ করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার সময় ঘটনাস্থলে জিয়াউলের সরাসরি উপস্থিতি ছিল।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলার সুন্দরবন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়।

জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক