• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ডোর টু ডোর পদযাত্রা কর্মসূচি পালন করবে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পি.এম.
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ছবি-সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভোটারদের সচেতন করতে নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ২১ তারিখের পর সপ্তাহব্যাপী ডোর টু ডোর পদযাত্রা কর্মসূচি পালন করবে এবি পার্টি।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে দলের নারী কর্মীদের এক কর্মশালায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এর আগে ছাত্রদের নিয়ে আয়োজিত নির্বাচন আচরণবিধি সংক্রান্ত কর্মশালায় তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই তরুণরা নেতৃত্ব দিয়েছে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে রাষ্ট্র গঠন ও সংস্কারের সংগ্রাম সফল হবে। তিনি  রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানে তরুণদের সংঘবদ্ধ হবার আহ্বান জানান। 

আজ ফেনীতে বাংলাদেশ ছাত্রপক্ষের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময়সভা এবং নারী কর্মীদের পৃথক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি পার্টি ফেনী জেলার সদস্যসচিব প্রভাষক ফজলুল হক ও জাহানারা আক্তার মনি অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন। সভা দুটোয় সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ। 

এর আগে নুসরাত জাহান প্রমাকে আহ্বায়ক ও বাকী বিন আবদুল্লাহ আল আফীফ তামিমকে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্রপক্ষের ফেনী জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বুধবার (৭জানুয়ারি) ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির কার্যালয়ে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময় সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমরা যদি এবার ব্যর্থ হই শহীদের রক্ত বৃথা যাবে, ইতিহাস আমাদের কোনোদিন ক্ষমা করবে না। শহীদদের কাছে দায়বদ্ধতা থেকে আমাদের সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা বরাবরই তোমাদের (ছাত্রদের) পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেশাজীবি কমিটির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নোমান, এবি পার্টি ওমান প্রবাসী নেতা নুর নবী নয়নসহ এবি পার্টি জেলা, উপজেলার নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়