• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রামেক হাসপাতালে এই প্রথম ক্লোডেক্যাল সিস্ট অপারেশন

  রাজশাহী প্রতিনিধি
প্রকাশ:  ৭ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পি.এম.
শেয়ার করুন 0
রামেক হাসপাতালে এই প্রথম ক্লোডেক্যাল সিস্ট অপারেশন। ছবি: ভিওডি বাংলা
রামেক হাসপাতালে এই প্রথম ক্লোডেক্যাল সিস্ট অপারেশন। ছবি: ভিওডি বাংলা

পেট না কেটে মেশিনের মাধ্যমে ফুটো করে এক শিশুর পিত্তনালির জন্মগত সিস্ট অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৬জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘন্টা ধরে জটিল জন্মগত এ রোগের অপারেশন করেন চিকিৎসকরা।

লেপারস্কোপিক মেশিনের মাধ্যমে এ অপারেশনটি সম্পন্ন করা হয়। ঢাকার ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইমরুল হাসান খান গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ অপারেশনটি চালু করে দিয়ে যান। তাঁকে সহযোগিতা করেন রাজশাহী হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নাজিমুল হক ও অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন ওই বিভাগের চিকিৎসক ডাক্তার নাজমুল হক, ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার মুণিম সরকার, ডাক্তার জয়ন্ত, ডাক্তার রাশেদ ও ডাক্তার মালেক।

রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক বলেন, ‘লিভারের জন্মগত সিস্ট একটি জটিল অপারেশন। এর মধ্যে পেট না কেটে অপারেশনটা এর আগে কখনো রাজশাহীতে হয়নি। আমরা রোগীদের উন্নত চিকিৎসা স্বার্থে এটি চালু করলাম।

তিনি আরও বলেন, এখন থেকে জটিল এ অপারেশনটি রাজশাহী হাসপাতালেই হবে। এর বাইরে পেটের আরও জটিল অপারেশন আমরা আগে থেকেই করে যাচ্ছি। ফলে রোগীদের ঢাকা বা দেশের বাইরে এসব চিকিৎসা করাতে হবে না বা হয় না।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার