• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পি.এম.
নবীগঞ্জ-বাহুবল আসনের বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া-ছবি-ভিওডি বাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ তাকে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৪ জানুয়ারি দু'টি অভিযোগ পাওয়া গেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় ড. রেজা কিবরিয়া তার কর্মী ও সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। 

দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ৩ জানুয়ারি বিকেল ৪টায় পাঞ্জারাই বাজারে একইভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়। উভয় অভিযোগের সাথে দু'টি করে ছবি সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন, ১৪ জানুয়ারির মধ্যে ড. রেজা কিবরিয়া লিখিত ব্যাখ্যা দেবে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। 

প্রসঙ্গত, গত সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ