• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে বিমান

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ শে জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে। 

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত ডিএসসিসি প্রশাসক
শৈশব-কৈশোরের স্মৃতিময় কলোনিতে ফিরে আবেগাপ্লুত ডিএসসিসি প্রশাসক
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
দুর্নীতির টাকায় গড়া ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঈদের জামাত সকাল ৮টায়