• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নিরাপত্তা টিমে সাবেক ৩ সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার টিমে তিন ক্যাটাগরিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। তার নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয়ের জন্য তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের নিরাপত্তা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ এবং প্রটোকল পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন। এছাড়া টিমের সমন্বয় পরিচালক হয়েছেন ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।

এর আগে গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়