• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

বিএনপির নির্বাচনের পরিকল্পনা জানতে চেয়েছে ইইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি-সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে যাচ্ছে, নির্বাচন পরবর্তী বিএনপির উন্নয়ন পরিকল্পনা কি, এসব বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানতে চেয়েছে বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন ইইউ রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের একটি অন্যতম উন্নয়ন অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক কালে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে কথা হয়েছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে। এসময় বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ইইউকে আশ্বস্ত করে বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে। কারণ মানুষ ভোট প্রদানের জন্য মুখিয়ে আছে। তাছাড়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রায় ১৬ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। রাজপথে রক্ত ঝরিয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক পন্থায় একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এসেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়