• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পি.এম.
সয়াবিন তেল -ছবি-ভিওডি বাংলা

বাজারে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার দুই কোটি লিটারেরও বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাজার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী বড় পরিমাণে সয়াবিন তেল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।’ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন হবে। এর মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা হবে।

সম্প্রতি আইপিএল সম্প্রচার বন্ধের ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের অর্থনীতি বা সরকারি ক্রয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

তিনি বলেন, ‘এই সমস্যার সূত্রপাত বাংলাদেশ করেনি। মোস্তাফিজুর রহমানের মতো একজন বিশ্বখ্যাত ও দক্ষ খেলোয়াড়কে মেধার ভিত্তিতেই আইপিএলে নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি দুর্ভাগ্যজনক এবং দুই দেশের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত যৌক্তিক ও যথাযথ।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী
সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী