• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চাঁদাবাজির মামলা

২ দিনের রিমান্ডে ‘জুলাইযোদ্ধা’ সুরভী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। ছবি-সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর থানার চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সময় সুরভীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা।

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সুরভীর রিমান্ড মঞ্জুরের প্রতিবাদ জানিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারী।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে চাঁদাবাজীর অভিযোগ গ্রেপ্তার হন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।

সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, ‘মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না।’

এর আগে সুরভীর জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি