বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পরিষদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) বিকালে রাজধানীর রায়ের বাজারস্থ বৈশাখী মাঠে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে, পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চেতনায় বাংলাদেশের সভাপতি ইন্জিনিয়ার ফয়সাল সালাম সাগর।
উদ্বোধনী ম্যাচে মোহাম্মদপুর ফুটবল টিম ও মিরপুর ফুটবল টিম অংশগ্রহণ করেন । এ সময় বিজয়ী দল ও সেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ,মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ শুক্কুর মাহমুদ, ৩৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







