• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিনা নোটিশে

সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পি.এম.
বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী শহরে বিনা নোটিশে এক নারী সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রোকেয়া বেগম ও তার পরিবারের সদস্যরা।

রোববার (৪ জানুয়ারি) বিকালে রাজবাড়ী শহরের দুধবাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, দুধবাজার সংলগ্ন ৬২ লিংক খাস জমিতে প্রায় ৫৫ বছর ধরে তার শ্বশুর, স্বামী ও ছেলে সবজি ব্যবসা করে আসছেন। ওই এলাকায় বহু ব্যক্তি খাস জমি দখল করে ব্যবসা পরিচালনা করলেও শুধুমাত্র তাদের দোকানটিই উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ আট বছর ধরে জেলা প্রশাসকের কাছে খাস জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে আসছেন। জেলা প্রশাসনের মালিকানাধীন ওই খাস জমিতে তাদের দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে। কিন্তু দোকান চালু রাখতে চাইলে পৌরসভার বাজার পরিদর্শক শহিদুল ইসলাম তার কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ১০ নভেম্বর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার দোকানটি উচ্ছেদ করা হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম দাবি করেন, তার দোকান উচ্ছেদ করে পেছনের কোটি টাকার মূল্যের জমির মালিককে সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে। মানবিক দিক বিবেচনায় খাস জমিটি তার নামে বন্দোবস্ত দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এতে আরও বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে পৌরসভার বাজার পরিদর্শক মো. শহিদুজ্জামান বলেন, উক্ত স্থানটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জমি। উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ