• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ফুচকা খাওয়ার আগে সাবধান

লাইফস্টাইল    ৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পি.এম.
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ফুচকা লিভারের ক্ষতি-ছবি-ভিওডি বাংলা

টক, ঝাল আর মুচমুচে ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দেশ বা অঞ্চলের ওপর নির্ভর করে এটি গোলগাপ্পা বা পানিপুরি নামেও পরিচিত।

কিন্তু এই প্রিয় খাবারটি অস্বাস্থ্যকর হলে জীবনকে ভয়ংকর ঝুঁকিতে ফেলতে পারে। ভারতের বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক প্রিয়াঙ্কা শেরাওয়াত ফুচকা খাওয়ার স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ফুচকা থেকে লিভার বিকল হওয়ার মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসক শেরাওয়াতের মতে, ফুচকার স্বাদ মূলত নির্ভর করে তার টক পানির ওপর। কিন্তু পানি যদি বিশুদ্ধ না হয়, তবে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে। বিশেষ করে হেপাটাইটিস এ ভাইরাসের অন্যতম বাহক হলো দূষিত পানি। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে এবং জন্ডিসের সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি বলছেন। ফুচকার টক পানি ও আলুর মাধ্যমে সংক্রমণ ছড়ালে জন্ডিস থেকে লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে। ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা দ্রুত সংক্রমণে আক্রান্ত হয়।

চিকিৎসক পরামর্শ দিয়েছেন, রাস্তার খোলা ফুচকা এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে তৈরি ফুচকা খাওয়া নিরাপদ। কারণ রাস্তার খাবারে ব্যবহৃত পানির উৎস অজানা এবং সাধারণত দূষিত থাকে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

হেপাটাইটিস এ সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো হলো: পেট খারাপ, জ্বর, চোখ হলদেটে পড়া ও প্রস্রাবে অস্বাভাবিক হলদেটে রঙ। এই লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সুতরাং রসনাতৃপ্তির আগে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?