• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৪ আসন

তানভীর আহমেদ রবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

   ৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ এ.এম.
ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে  রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এতে করে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন বিএনপির এই প্রার্থী। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, তানভীর আহমেদ রবিন জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয় অর্জন করবেন।

উল্লেখ্য, ঢাকা-৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়