• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পি.এম.
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈরে দুটি অতিথি পাখি হত্যার দায়ে মো. রানা শেখ (৩০) নামে এক যুবককে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দণ্ড দেন রাজৈর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। দন্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকালে রাজৈর উপজেলার হোসেনপুরে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। ওই এলাকায় শামুক খোল নামে দুটি অতিথি পাখিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অভিযানে যাওয়া কর্মকর্তারা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রানা শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে পাখি হত্যার ঘটনার প্রমাণ পাওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মাদারীপুরের রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, অতিথি পাখি রক্ষায় নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ