• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ক্রানস-মন্টানারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪০, আহত ১১৫

আন্তর্জাতিক ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পি.এম.
ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ বারে ভয়াবহ বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলে শোকাহত মানুষের ভিড়-ছবি-সংগৃহীত

সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন শহর ক্রানস-মন্টানার একটি নাইটক্লাবে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে গভীর শোক নেমে এসেছে। নিহতদের স্মরণে সরকার পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘লা কনস্টেলেশন’ নামের একটি বারে নববর্ষ উদযাপনের সময়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শ্যাম্পেন বোতলের সঙ্গে স্পার্কলার বা ফ্লেয়ার সংযুক্ত করার সময় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত বিস্ফোরণে রূপ নেয় এবং মুহূর্তের মধ্যে পুরো বারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে উপস্থিত বহু মানুষ বেরিয়ে আসার সুযোগ পাননি। 

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলাঁ এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। নিহতদের প্রতি সম্মান জানিয়ে তিনি তার নববর্ষের ভাষণ বাতিল করেন এবং জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলের বাইরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ফুল, মোমবাতি জ্বালিয়ে এবং প্রার্থনার মাধ্যমে নিহতদের স্মরণ করছেন। মন্টানা স্টেশন চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়, যেখানে শত শত মানুষ অংশ নেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তকরণ, মরদেহ হস্তান্তর এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!