• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ভুল স্বীকার না করলে জনগণ আ’লীগকে ক্ষমা করবে না: শফিকুল আলম

মাগুরা প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি-সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারাদেশে বিপুল সমারোহে ভালো একটা নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে সবর্ত্রই প্রচারণা করছেন। তবে আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করে শফিকুল আলম বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই। কিন্ত গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি।

প্রেস সচিব বলেন, একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ, ছাত্রদের ওপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না। তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না। বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে। বিগত সরকার যুবলীগ, ছাত্রলীগ করেছে তাদেরকেই পুলিশে, এনএসআইতে চাকরি দিয়েছ। মানুষের ওপর অত্যাচার, জুলুম করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ও আছাদুজ্জামান কামালসহ সবাইকে বিচার করা হবে। শেখ হাসিনা ও কামালকে বিচারের জন্য দেশে আনা হবে। বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে।

প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
নাগরপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল